সোনারগাঁয়ে কোটি টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০

সোনারগাঁয়ে কোটি টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক ,

 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আনন্দবাজার হাট থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের ৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

 

বুধবার দুপুরে সোনারগাঁ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তারের নেতৃত্বে মৎস্য অফিসের কর্মকর্তারা অভিযান পরিচালনা করে এ কারেন্ট জাল জব্দ করেন। এ সময় অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে অবৈধ কারেন্ট জাল বিক্রয়ের সঙ্গে জড়িতরা পালিয়ে যায়।

 

Manual1 Ad Code

সোনারগাঁ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশের সব নদীতে ইলিশসহ সবধরনের মৎস্য শিকার নিষিদ্ধ করা হয়েছে। ইলিশ মাছসহ সবধরনের মাছের পোনা রক্ষার্থে সরকার এ ধরনের প্রদক্ষেপ গ্রহণ করেছে।

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

কারেন্ট জাল মা ইলিশ ও পোনা ধ্বংস করে দেয়। তাই মা ইলিশ ও পোনা রক্ষার্থে সোনারগাঁ উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে কারেন্ট জালের অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এদিকে বিকালে জব্দকৃত কারেন্ট জাল উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code