ভারতসহ ৩ দেশের নাগরিকদের সৌদিতে প্রবেশে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০

ভারতসহ ৩ দেশের নাগরিকদের সৌদিতে প্রবেশে নিষেধাজ্ঞা

Manual4 Ad Code

 

আন্তর্জাতিক ডেস্ক ,

Manual4 Ad Code

 

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের হটস্পট এখন ভারত। এ কারণে ভারতসহ তিন দেশের নাগরিকদের ওপর সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

সৌদি আরবের বিমান চলাচল কর্তৃপক্ষ বুধবার এ নিষেধাজ্ঞা জারি করে। অন্য দুটি দেশ হলো– ব্রাজিল ও আর্জেন্টিনা। খবর দ্য হিন্দু ও গালফ নিউজের।

 

দেশ তিনটির নাগরিকদের মধ্যে যারা ১৪ দিন আগে সৌদি আরব ভ্রমণ করেছেন, তারাও নতুন এ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন বলে বিমান চলাচল কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছে।

 

এতে আরও বলা হয়, উল্লিখিত তিন দেশের নাগরিক ছাড়াও সৌদি আরবে আসার ১৪ দিন আগে যারা ওই দেশ তিনটির যে কোনো একটিতে ভ্রমণ করেছেন তাদেরও সৌদি আরবে প্রবেশ করতে দেয়া হবে না।

Manual5 Ad Code

 

তবে সরকারি আমন্ত্রণপত্র আছে এমন কেউ এ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না।

 

সৌদি আরবে এ পর্যন্ত তিন লাখ ৩০ হাজার ৭৯৮ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code