কম্বোডিয়ার বিরোধী ৭ নেতাকর্মীকে রাষ্ট্রদ্রোহের দায়ে কারাদণ্ড

প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২০

কম্বোডিয়ার বিরোধী ৭ নেতাকর্মীকে রাষ্ট্রদ্রোহের দায়ে কারাদণ্ড

Manual1 Ad Code

 

আন্তর্জাতিক ডেস্ক ,

 

নির্বাসিত এক বিরোধী নেতার সমর্থনে একটি অনলাইন পোস্টের মন্তব্যে রাষ্ট্রদ্রোহের দায়ে কম্বোডিয়ার সাতজন বিরোধী রাজনৈতিক কর্মীকে কারাদণ্ড দেয়া হয়েছে। তাদের কারাগারে প্রেরণ করা হয়।

 

Manual7 Ad Code

তাদের আইনজীবী বৃহস্পতিবার বলেন, ভিন্নমতের বিরুদ্ধে রাষ্ট্রের অভিযান ব্যাপকভাবে বেড়ে গেছে। বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য পাওয়া গেছে।

 

কারাদণ্ড এড়াতে ২০১৫ সাল থেকে ফ্রান্সে বসবাস করে আসছেন স্যাম রেইনসি। তিনি বলেন, তার বিরুদ্ধে সব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এবার তিনি কম্বোডিয়ায় ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

Manual5 Ad Code

 

নভেম্বরে তিনি দেশে ফিরতে চেষ্টা করলে প্রধানমন্ত্রী হুন সেন তা ব্যাহত করে দেন। পরে অভ্যুত্থানের অভিযোগ তুলে প্রতিবেশী দেশগুলোতে স্যামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পাঠিয়ে দেন।

 

আইনজীবী স্যাম সোকং বৃহস্পতিবার বলেন, গত বছর রেইনসির প্রত্যাবর্তনের সমর্থনে বার্তা পোস্ট করার অভিযোগে অভিযুক্ত বিরোধীদলীয় কর্মীদের এ সপ্তাহে পূর্ব টাবুং খমুম প্রদেশে ‘রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে’ শাস্তি প্রদান করা হয়।

 

আত্মগোপনে থাকা চারজনের অনুপস্থিতিতে পরোয়ানাসহ সাত বছরের কারাদণ্ড দেয়া হয়। অন্য এক কর্মীকেও একই সাজা দেয়া হয়। তিনি ইতোমধ্যে কারাগারে রয়েছেন।

 

এটা আমার মক্কেলদের জন্য খুবই অন্যায় মন্তব্য করে সোকং বলেন, তিনি এই শাস্তির বিরুদ্ধে আপিল করবেন।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

রাষ্ট্রপক্ষের বিরুদ্ধে অভিযুক্ত অন্য দুজন বিরোধী কর্মীকে পাঁচ বছরের জন্য বরখাস্তের সাজা দেয়া হয়েছে এবং তাদের কারা ভোগ করতে হবে না বলে তাদের আইনজীবী জানান।

 

স্থানীয় মানবাধিকার সংগঠন লিকাধোর উপপরিচালক এম স্যাম অ্যাথ পরিস্থিতি ‘উদ্বেগজনক’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে।

 

এই মাসের শুরুতে জাতিসংঘের মানবাধিকার দফতর বলেছে, ভিন্নমত এবং মতপ্রকাশের স্বাধীনতার অধিকার দমনের প্রতি সরকারের অসহিষ্ণুতা আরও গভীর হয়েছে।

 

১৯৮৫ সাল থেকে ক্ষমতায় থাকা হুন সেন বিশ্বের দীর্ঘকাল ধরে ক্ষমতায় অধিষ্ঠিত নেতাদের অন্যতম।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code