সহস্রাধিক কনস্টেবলসহ কক্সবাজার জেলায় বদলি ১৩৬৭

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২০

সহস্রাধিক কনস্টেবলসহ কক্সবাজার জেলায় বদলি ১৩৬৭

Manual1 Ad Code

 

সুরমা মেইল ডেস্ক ,

 

কক্সবাজারে পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে কর্মকর্তা থেকে কনস্টেবল পর্যন্ত সবাইকে বদলি করা হয়েছে।

 

শুক্রবার পর্যন্ত বদলির আদেশ পাওয়া পুলিশ সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৭ জনে।

 

এর মধ্যে রয়েছেন পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ ৮ শীর্ষ কর্মকর্তা, ৫০ জন পরিদর্শক, এসআই-এএসআই ৩০২ জন এবং ১ হাজার ৭ কনস্টেবল।

 

জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) সহকারী পুলিশ সুপার শহীদুল ইসলাম যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

Manual6 Ad Code

তিনি জানান, পুলিশ সদর দফতর থেকে শুক্রবার কক্সবাজারের আটটি থানাসহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বে থাকা এসআই-এএসআই ৩০২ জন এবং ১ হাজার ৭ জন কনস্টেবলকে ভিন্ন রেঞ্জে বদলি করা হয়েছে।

 

এর আগে বৃহস্পতিবার বদলি করা হয় ৫০ জন পরিদর্শককে।

 

Manual2 Ad Code

কক্সবাজারে শূন্য পদ পূরণে দেশের বিভিন্ন এলাকা থেকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে যোগ দিচ্ছেন ৫৩ জন পুলিশ পরিদর্শক, ২১৫ জন এসআই-এএসআই এবং ৭৩৪ জন কনস্টেবল।

Manual8 Ad Code

 

নবাগত পুলিশ সুপার হাসানুজ্জামান বলেছেন, কক্সবাজার জেলার পুরো পুলিশ বাহিনীতে পরিবর্তন করা হচ্ছে। পর্যায়ক্রমে বদলি হওয়া সদস্যরা ছাড়পত্র নেবেন এবং নিয়োগকৃতরা যোগদান করবেন।

 

নতুন পুলিশ সুপার হাসানুজ্জামান বুধবার কক্সবাজারে দায়িত্ব গ্রহণ করেন। আগের এসপি মাসুদ হোসেনকে বৃহস্পতিবার বিদায় জানানো হয়।

এর আগে ২১ সেপ্টেম্বর বদলি করা হয়েছে অপর ৭ পুলিশ কর্মকর্তাকে।

Manual7 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code