সিদ্ধিরগঞ্জে প্রেমিকার বিয়ে খবরে কলেজছাত্রের আত্মহত্যা

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০

সিদ্ধিরগঞ্জে প্রেমিকার বিয়ে খবরে কলেজছাত্রের আত্মহত্যা

Manual7 Ad Code

 

সুরমা মেইল ডেস্ক ,

 

নারায়ণগঞ্জর সিদ্ধিরগঞ্জে প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় সুইসাইড নোট লিখে গলায় ফাঁস লাগিয়ে রাকিব (২১) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে।

 

শুক্রবার দিবাগত গভীর রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় মৃত কবির চেয়ারম্যান এর ভাড়া বাসায় ওই আত্মহত্যার ঘটনা ঘটে।

 

আত্মহত্যার আগে সুইসাইড নোট লিখে গেছে ওই কলেজ ছাত্র। আত্মহত্যাকারী রাকিব সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মো. হাবিবুল্লার ছেলে।

 

Manual3 Ad Code

দুই বোন এক ভাইয়ের মধ্যে রাকিব সবার বড়। পরিবার নিয়ে তারা মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় মৃত কবির চেয়ারম্যানের বাসায় ভাড়া থাকতো। রাকিব ঢাকা কবি নজরুল কলেজের প্রথম বর্ষের ছাত্র।

 

ওই কলেজ ছাত্রের বোন রাকিকা জানান, একই এলাকার একটি মেয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে আমার ভাইয়ের (রাকিব) সম্পর্ক ছিলো। শুক্রবার ওই মেয়ের অন্যত্র বিয়ে হওয়ার ক্ষোভে ও কষ্টে আমার ভাই আত্মহত্যা করেছেন।

Manual8 Ad Code

 

পুলিশ শনিবার সকাল সাড়ে ৮ টায় ঘটনাস্থলে এসে আমার ভাইয়ের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Manual8 Ad Code

 

ঘটনাস্থলে আসা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক কাজল মজুমদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শুক্রবার রাত ১টা থেকে রাত ৩টার মধ্যে যেকোনো সময় নিজের ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে রাকিব।

 

Manual6 Ad Code

সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, রাকিবের ঘরে একটি চিঠি পাওয়া গেছে। মা ও দুই বোনের কাছে লেখা চিঠিতে রাকিব বলেছে- মা আমাকে মাফ করে দিও। বোন তোরা মাকে দেখে রাখিস।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code