বাল্টিক সাগরে মার্কিন বোমারু বিমান তাড়াল রাশিয়া

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০

বাল্টিক সাগরে মার্কিন বোমারু বিমান তাড়াল রাশিয়া

Manual3 Ad Code

 

আন্তর্জাতিক ডেস্ক ,

 

Manual8 Ad Code

বাল্টিক সাগরের আকাশ থেকে দুটি মার্কিন বি-৫২ বোমারু বিমানকে তাড়িয়ে দিয়েছে রাশিয়ার একটি যুদ্ধবিমান।

 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন বোমারু বিমান দুটি রাশিয়ার আকাশীসীমার দিকে এগিয়ে আসার সময় এ বাধা দেয়া হয়। খবর বার্তা সংস্থা তাসের।

 

Manual7 Ad Code

রুশ মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিফেন্স ম্যানেজমেন্ট সেন্টার শুক্রবার এক বিবৃতিতে বলেছে, মার্কিন বোমারু বিমান দুটিকে শণাক্ত করার পর সেগুলোকে বাধা দিতে একটি সুখোই এসইউ-২৭ জঙ্গিবিমান পাঠানো হয়।

 

বাল্টিক বিমান বহর থেকে রাশিয়ার ওই জঙ্গিবিমান পাঠানো হয়। বিমানটি নিরাপদ দূরত্বে থেকে মার্কিন বিমান দুটিকে রুশ আকাশসীমার দিকে না যেতে নির্দেশনা দেয় এবং এক পর্যায়ে এস্কর্ট করে মার্কিন বোমারু বিমান দুটিকে চলে যেতে সাহায্য করে।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

রুশ মন্ত্রণালয়ের দাবি, মার্কিন বিমান রুশ আকাশসীমা লঙ্ঘন করতে পারেনি। মার্কিন বিমান তাড়িয়ে দিয়ে রুশ জঙ্গিবিমানটি নিরাপদে ঘাঁটিতে ফিরে আসে।

 

এদিকে, রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভ বলেছেন, রুশ সীমান্তের ২০ থেকে ৩০ কিলোমিটার দূরে আমেরিকা ও ন্যাটো বাহিনী সামরিক মহড়া চালাচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code