কক্সবাজার সৈকতে গোসলে নেমে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২০

কক্সবাজার সৈকতে গোসলে নেমে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক ,

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ফাতীন ইতমাম মাহমুদ (২৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

 

শুক্রবার বিকাল ৪টার দিকে সৈকতের সি-গাল পয়েন্টে এ ঘটনা ঘটে।

 

Manual2 Ad Code

ফাতীন ইতমাম মাহমুদ (২৩) রাজধানীর মিরপুর-১২ নম্বর বাসুপাড়ার সি ব্লকের মাহমুদুল হোসাইনের ছেলে। তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি তৃতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

 

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এএসপি মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানান, শুক্রবার সকালে তারা পাঁচ বন্ধু মিলে ঢাকা থেকে মোটরসাইকেলে করে কক্সবাজারে আসেন। পরে বিকাল ৪টায় বন্ধুসহ সি-গাল হোটেল সংলগ্ন সাগরে ভাটার সময়ে গোসল করতে নেমে ডুবে যান।

 

পরবর্তীতে ট্যুরিস্ট পুলিশ তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে কক্সবাজার সদর থানায় ইউডি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code