রাজধানীর মোহাম্মদপুরে ঠিকাদারকে গলা কেটে হত্যা

প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২০

রাজধানীর মোহাম্মদপুরে ঠিকাদারকে গলা কেটে হত্যা

Manual7 Ad Code

 

সুরমা মেইল ডেস্ক ,

 

রাজধানীর মোহাম্মদপুরে শিরু মিয়া (৪৫) নামের এক ঠিকাদারকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

Manual7 Ad Code

শনিবার রাত ৮টার দিকে একতা হাউজিং এলাকার ৮ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শিরু মিয়া পরিবার নিয়ে শেখেরটেক এলাকায় ৮ নম্বরে থাকতেন। পেশায় তিনি একজন ঠিকাদার। বিভিন্ন নির্মাণাধীন ভবনে ইট, বালু ও রড সরবরাহ করতেন।

Manual4 Ad Code

 

ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ
হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মৃত্যুঞ্জয় দে সজল জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এমন হত্যাকাণ্ড হতে পারে। তদন্ত চলছে। হত্যাকাণ্ডে জড়িতরা যেই হোক না কেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code