লালমাটিয়ায় বাসার ‘ছাদ থেকে পড়ে’ গৃহকর্মীর মৃত্যু

প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২০

লালমাটিয়ায় বাসার ‘ছাদ থেকে পড়ে’ গৃহকর্মীর মৃত্যু

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক ,

Manual7 Ad Code

 

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় একটি বাসার নিচ থেকে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে।

Manual2 Ad Code

 

নিহতের নাম রোকেয়া (১৮)। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়।

 

গৃহকর্তা জহিরুল ইসলামেরদাবি, ছাদ থেকে পড়ে গৃহকর্মী রোকেয়ার মৃত্যু হয়েছে।

Manual1 Ad Code

 

তিনি জানান, প্রায় দেড় বছর ধরে রোকেয়া তাদের বাসায় গৃহকর্মীর কাজ করেন। আজ সকালে আমরা সবাই ঘুমে ছিলাম তখন সে কোনো কারণে তিন তলা বাসার ছাদে যায়। এর কিছুক্ষণ পরে বাসার নিচ থেকে কান্নাকাটি শব্দ পেয়ে গিয়ে দেখি রোকেয়া রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

জহিরুল ইসলাম আরও বলেন, সে কী কারণে ছাদে গেছে বলতে পারি না। তবে তাদের বাসার ছাদের পাশে একটি নিম গাছ রয়েছে। নিম গাছের পাতা পাড়তে গিয়েছিল কিনা এ রকমটিও মনে হচ্ছে।

 

Manual1 Ad Code

এ বিষয়ে জানতে মোহাম্মদপুর থানায় একাধিকবার ফোন করা হলেও কেউ রিসিভ করেননি।

 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে। মোহাম্মদপুর থানায় বিষয়টি জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code