ফের উত্তপ্ত পুলওয়ামা, দুই ভারতীয় জওয়ান নিহত

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২০

ফের উত্তপ্ত পুলওয়ামা, দুই ভারতীয় জওয়ান নিহত

Manual3 Ad Code

 

আন্তর্জাতিক ডেস্ক ,

Manual8 Ad Code

 

জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ফের ভারতীয় বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে দুই ভারতীয় জওয়ান নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

Manual1 Ad Code

 

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সোমবার অজ্ঞাত পরিচয়ের কয়েকজন সন্ত্রাসী সিআরপিএফের ১১০ নম্বর ব্যাটেলিয়নের ওপর প্রকাশ্যে গুলি চালাতে শুরু করে।

 

আকস্মিক এ হামলায় আচমকা দুই সিআরপিএফ জওয়ান নিহত হন। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরও তিন জওয়ান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Manual4 Ad Code

আহতদের শ্রীনগরের সেনা হাসপাতালে পাঠানো হয়েছে বলে ভারতের সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে।

 

Manual1 Ad Code

এ ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। একইসঙ্গে শুরু হয়েছে চিরুনি অভিযান।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code