ড্রেসরুল অমান্য করায় গৌরনদী থানার ৩ এসআই ক্লোজড

প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৮, ২০২০

ড্রেসরুল অমান্য করায় গৌরনদী থানার ৩ এসআই ক্লোজড

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক ,

 

Manual4 Ad Code

ড্রেসরুল অমান্য করে ব্রিফিং প্যারেডে (রোলকলে) অংশগ্রহণ করায় বরিশালের গৌরনদী মডেল থানার তিন উপপরিদর্শককে (এসআই) ক্লোজড করা হয়েছে।

 

Manual4 Ad Code

বুধবার রাতে জেলা পুলিশলাইনে তাদের সংযুক্ত করা হয়েছে।

 

তারা হলেন- এসআই সাধন কুমার মণ্ডল, মো. শরিফুল ইসলাম ও মো. মিনহাজুল ইসলাম।

 

বরিশাল জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম (বিপিএম-বার) গৌরনদী থানা পরিদর্শনের সময় ওই তিন এসআইয়ের পরিধেয় ইউনিফরম দৃষ্টিগোচর হওয়ার কারণে তাদের ক্লোজড করে বুধবার রাতে জেলা পুলিশলাইনে সংযুক্ত করা হয়েছে।

 

বৃহস্পতিবার সকালে বিষয়টি গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রব হাওলাদার নিশ্চিত করেছেন।

 

গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রব হাওলাদার জানান, বরিশাল জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম (বিপিএম-বার) বুধবার দুপুর আড়াইটার দিকে গৌরনদী মডেল থানা পরিদর্শনে আসেন।

Manual7 Ad Code

 

এ সময় থানার এসআই সাধন কুমার মণ্ডল, মো. শরিফুল ইসলাম, মো. মিনহাজুল ইসলাম ড্রেসরুল অমান্য করে ব্রিফিং প্যারেডে (রোলকলে) অংশগ্রহণ করলে পুলিশ সুপারের দৃষ্টিগোচর হয়।

 

পোশাক-আশাক (ড্রেসরুল) ঠিক না থাকার কারণে ওই তিন এসআইকে ক্লোজড করে জেলা পুলিশলাইনে সংযুক্ত করার মৌখিক নির্দেশ দেন পুলিশ সুপার।

 

Manual8 Ad Code

এর পর বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে থানা থেকে তাদের সিসি দেয়া হয়েছে। ওই তিন এসআইকে ক্লোজড করে বুধবার রাতে জেলা পুলিশলাইনে সংযুক্ত করা হয়েছে বলে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রব হাওলাদার জানান।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code