নাগোরনো-কারাবাখ সংকট: ইরানের ভিন্ন ভূমিকা

প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৯, ২০২০

নাগোরনো-কারাবাখ সংকট: ইরানের ভিন্ন ভূমিকা

Manual3 Ad Code

 

আন্তর্জাতিক ডেস্ক ,

 

সোভিয়েত আমলে আজারবাইজান রিপাবলিকের অভ্যন্তরে প্রতিষ্ঠিত নাগোরনো-কারাবাখ অবলাস্ট প্রতিবেশী দুটি দেশ আর্মেনিয়া ও আজারবাইজানের মাঝে দীর্ঘমেয়াদি সংঘাতের উৎসে পরিণত হয়েছে।

 

Manual7 Ad Code

নব্বইয়ের দশকের পর চলতি বছরের সেপ্টেম্বরে আবারও দেশ দুটি নাগোরনো-কারাবাখ নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ল। যুদ্ধ কিংবা সংকটময় পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্পর্কের বহু অজানা বিষয় প্রকাশিত হয়। নাগোরনো-কারাবাখের সাম্প্রতিক সংকট শিয়াত্রাতা রাষ্ট্র ইরানের ভিন্ন একটি চেহারা উন্মোচিত করল।

 

যুদ্ধরত দুটি দেশই ইরানের প্রতিবেশী। আর্মেনিয়ার জনগণ অর্থোডক্স খ্রিস্টান ও মুসলিম রাষ্ট্র আজারবাইজানের ৭৫ শতাংশ শিয়া। ইরান সারা দুনিয়ার শিয়াদের ত্রাতা। স্বাভাবিকভাবে ধরে নেয়া যায়– নাগোরনো-কারাবাখ সংকটে দেশটি আজারবাইজানকে সমর্থন করবে।

 

কিন্তু বাস্তবতা ভিন্ন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম খবর দিচ্ছে যে, যুদ্ধের শুরুতে ইরান গোপনে আর্মেনিয়াকে সমর্থন করেছে। কয়েক দিন পর উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান।

 

প্রশ্ন হলো– শিয়ারাষ্ট্র ইরান কেন আরেকটি শিয়ারাষ্ট্র আজারবাইজানের পাশে সংকটকালে অবস্থান নিল না?

 

আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা ইরানের অবস্থানের কয়েকটি কারণ চিহ্নিত করেছেন–

 

প্রথমত আজারি জাতীয়তাবাদের উত্থান

 

Manual2 Ad Code

আজারিরা মূলত তুর্কি বংশ। এদের পূর্বপুরুষ কয়েক শতাব্দী ধরে আজারবাইজান ও ইরান শাসন করেছিল। এমনকি ইরানে প্রতিষ্ঠিত সবচেয়ে কট্টর শিয়ারাজ্য সাফাবি রাজ্যের প্রতিষ্ঠাতাও ছিলেন একজন তুর্কমেন।

 

বর্তমানের ইরানের উত্তরাংশ ও আজারবাইজান উনবিংশ শতকে কাজার রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। তারাও ছিল শিয়া তুর্কমেন। বলশেভিক বিপ্লবের পর রাশিয়া আজারবাইজান দখল করে নেয়। কাজার রাজ্যের অবশিষ্ট অংশ দখলে নেন পাহলভিরা। ফলে এই অঞ্চলের তুর্কমেনরা রাজ্যহারা হন।

 

নব্বইয়ের দশকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে অন্যান্য সোভিয়েত প্রজাতন্ত্রের মতো আজারবাইজানও স্বাধীনতা লাভ করে। অবশিষ্ট আজারিদের অবস্থান ইরানে। উত্তর ইরানে আজারবাইজান নামে দুটি প্রদেশ আছে– পূর্ব আজারবাইজান, রাজধানী তাবরিয, পশ্চিম আজারবাইজান, যার রাজধানী উর্মিয়া।

 

এ দুই প্রদেশে প্রায় দুই কোটি আজারি-তুর্কি জনগোষ্ঠীর মানুষ আছে বলে বিভিন্ন হিসাবে পাওয়া যায়। বহু আজারি তাদের ভূখণ্ড দুই ভাগে বিভক্ত বলে মনে করেন।

 

উত্তর আজারবাইজান বা আজারবাইজান রাষ্ট্র, যার রাজধানী বাকু; অপর অংশ হলো দক্ষিণ আজারবাইজান, যা ইরানের দুই আজারবাইজান প্রদেশকে অন্তর্ভুক্ত করে।

Manual6 Ad Code

 

আজারবাইজানের দুই অংশকে নিয়ে বৃহত্তম আজারবাইজান প্রতিষ্ঠার স্বপ্ন বহু আজারি লালন করেন, যা ইরানের অজানা নয়। তাই শক্তিশালী আজারবাইজান ইরানের কাম্য নয়। শক্তির ভারসাম্য প্রতিষ্ঠা বা কাউন্টার ব্যালেন্সের জন্য ইরান বর্তমান সংকটে আর্মেনিয়াকে সমর্থন করছে।

 

Manual6 Ad Code

দ্বিতীয়ত আদর্শিক কারণ

 

ইরান ধর্মতাত্ত্বিক শিয়ারাষ্ট্র। অন্যদিকে আজারবাইজান শিয়া সংখ্যাগরিষ্ঠ হলেও কট্টর সেকুলার রাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে ইরানে অর্থনীতি ভঙ্গুর অবস্থায় রয়েছে। জনগণের মাঝে অসন্তোষও আছে।

 

এমতাবস্থায় নিজ দেশে সেকুলারিজমের প্রভাব রোধে ধর্মনিরপেক্ষ আজারবাইজানকে শক্তিশালী অবস্থায় দেখতে চায় না ইরান।

 

তৃতীয়ত: তুরস্কের প্রভাব রোধ করা

 

তুরস্ক জোরালোভাবে আজারবাইজানকে সমর্থন করে। এটি তাদের একটি স্থায়ী নীতি। তুর্কিরা মনে করেন, আজারিরা তুর্কি বংশ, যদিও তারা ভিন্ন দেশে বসবাস করে। তুরস্ক তো প্রকাশ্যে বলে– আজারবাইজান ও তুরস্ক এক জাতি; দুই দেশ।

 

এমতাবস্থায় আজারবাইজানের অবস্থান দৃঢ় হওয়ার মানেই হলো ওই অঞ্চলে তুরস্কের প্রভাব বৃদ্ধি, যা কোনোভাবেই মানতে চায় না ইরান।

 

তার মানে ককেশাস অঞ্চলে রাষ্ট্রগুলোর পারস্পরিক সম্পর্ক নির্ণয়ে ধর্মের চেয়ে জাতীয়তাবোধের প্রভাব বেশি দেখা যাচ্ছে। কিন্তু মধ্যপ্রাচ্য সংকটে ধর্মের প্রভাব বেশি। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সমর্থন করে ইরান।

 

দেশটি জোরালোভাবে শিয়াশাসিত সিরিয়াকে সাহায্য করছে; যদিও আসাদ অত্যন্ত কট্টর সেকুলার। কিন্তু ককেশাস অঞ্চলে সম্পর্ক নির্ধারণের সূচক পাল্টে গেল।

 

শিয়ারাষ্ট্র ইরান আরেক শিয়ারাষ্ট্র আজারবাইজানের বিপক্ষে আর্মেনিয়ার প্রতি সহানুভূতিশীল, যদিও প্রকাশ্যে নিরপেক্ষতা প্রদর্শন করছে। অন্যদিকে সুন্নিরাষ্ট্র তুরস্ক খোলাখুলিভাবে শিয়ারাষ্ট্র আজারবাইজানকে সমর্থন করছে।

 

তাই বলা যায়, এটা হারাম, ওইটা বেদাত, কিংবা দিরিলিস হারাম হওয়ার মাসআলা যতটা সরলভাবে দেয়া যায়, আন্তর্জাতিক সম্পর্ক অতটা সহজে বিশ্লেষণ করা যায় না।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code