চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২০

চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ,

 

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে বেইজিং সফর শুরু করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ।

Manual6 Ad Code

চীনের সঙ্গে ইরানের কৌশলগত অংশীদারিত্বমূলক সম্পর্ক আরো বাড়ানোর লক্ষ্য নিয়ে এ সফর বলে ইরানের রাষ্ট্রীয় বার্তা জানিয়েছে।

 

খবরে বলা হয়, জারিফের সঙ্গে উচ্চ পর্যায়ের একটি ইরানি প্রতিনিধি দলে রয়েছে। তাদেরকে চীনের সরকারি কর্মকর্তারা দক্ষিণাঞ্চলীয় ইউনান প্রদেশে স্বাগত জানান।

Manual5 Ad Code

 

এর আগে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে জানিয়েছিলেন, চীনের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উপলক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

 

তিনি এক টুইটার বার্তায় জানিয়েছেন, চীন এবং তেহরান তাদের কৌশলগত অংশীদারিত্বমূলক সম্পর্ক বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

তিনি বলেন, যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করার পরও চীন হচ্ছে ইরানি অর্থনীতি প্রথম অংশীদার।

Manual5 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code