কারাবাখে আরও ২৫ আর্মেনীয় যোদ্ধা নিহত

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২০

কারাবাখে আরও ২৫ আর্মেনীয় যোদ্ধা নিহত

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ,

 

আজারবাইজানের সঙ্গে যুদ্ধে নাগোরনো-কারাবাখের আরও ২৫ আর্মেনীয় যোদ্ধা নিহত হয়েছেন।

 

Manual1 Ad Code

রোববার অধিকৃত অঞ্চলটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আর্মেনিয়ার সংবাদ মাধ্যম প্যারাআর্মেনিয়ান এ খবর জানিয়েছে।

 

Manual6 Ad Code

খবরে বলা হয়েছে, ২৭ সেপ্টেম্বর থেকে আজারবাইজানের সঙ্গে যুদ্ধে সর্বমোট ৪২৯ আর্মেনীয় যোদ্ধা নিহত হয়েছেন।

 

কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনীয়রা ১৯৯০’র দশক থেকে নিয়ন্ত্রণ করছে।

 

গত মাসের শেষের দিকে নতুন করে শুরু হওয়া যুদ্ধে আর্মেনিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংবাদ মাধ্যমে দাবি করা হয়।

 

শুক্রবার রাশিয়ার মধ্যাস্থতায় মস্কোতে আর্মেনিয়া ও আজারবাইজানের সঙ্গে ১০ ঘণ্টা শান্তি আলোচনা হয়। এতে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয় বলে জানিয়েছে রাশিয়া। এদিকে শনিবার স্থানীয় সময় ১২ টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল।

 

আজারবাইজানের সংবাদ মাধ্যম জানিয়েছে, সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘন করে আজারবাইজানে গোলা হামলা অব্যাহত রেখেছে আর্মেনিয়া।

Manual3 Ad Code

 

এর আগে বাকুর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত আজারি সংবাদমাধ্যমে বলা হয়, শনিবার টার্টার ও আগদামের বেসামরিক অঞ্চলে রকেট ও আর্টিলারি হামলা অব্যাহত রেখেছে আর্মেনিয়া।

 

এরই প্রতিশোধ হিসেবে পাল্টা হামলা চালায় আজারবাইজান। যদিও আর্মেনিয়া ও আজারবাইজান একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করছে।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code