আর্মেনীয় ড্রোন ভূপাতিত করল আজারবাইজান

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২০

আর্মেনীয় ড্রোন ভূপাতিত করল আজারবাইজান

Manual4 Ad Code

 

আন্তর্জাতিক ডেস্ক ,

Manual3 Ad Code

 

যুদ্ধবিরতি ভঙ্গ করে গোয়েন্দা তৎপরতা চালানোর অভিযোগে আর্মেনিয়ার একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে আজারবাইজান

Manual4 Ad Code

 

আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার সকালে আর্মেনিয়ার একটি ড্রোন আজারবাইজানের সেনা অবস্থানের ওপর গুপ্তচরবৃত্তি চালাচ্ছিল।

Manual2 Ad Code

 

ড্রোনটির উপস্থিতি টের পেয়েই একটি জঙ্গিবিমানের সহযোগিতায় ড্রোনটিকে ভূপাতিত করা হয়।

 

এদিকে সাময়িক যুদ্ধবিরতি ভঙ্গ করে আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তর শহর গানজায় আর্মেনিয়ার গোলাবর্ষণে সাতজন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে।

 

২৭ সেপ্টেম্বর থেকে বিরোধীয় অঞ্চল নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান নতুন করে যুদ্ধে জড়ায়।

 

পরর্বতীতে শুক্রবার রাশিয়ার মধ্যাস্থতায় মস্কোতে আর্মেনিয়া ও আজারবাইজানের সঙ্গে ১০ ঘণ্টা শান্তি আলোচনা হয়। এতে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয় বলে জানিয়েছে রাশিয়া। শনিবার স্থানীয় সময় ১২ টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল।

 

আজারবাইজানের সংবাদ মাধ্যম জানিয়েছে, সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘন করে আজারবাইজানে গোলা হামলা অব্যাহত রেখেছে আর্মেনিয়া।

 

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code