মাঝ আকাশে ব্যর্থ হল ভারতের ক্ষেপণাস্ত্র

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০

মাঝ আকাশে ব্যর্থ হল ভারতের ক্ষেপণাস্ত্র

Manual8 Ad Code

 

আন্তর্জাতিক ডেস্ক ,

 

গন্তব্যে পৌঁছানোর আগেই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ বাতিল করেছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)।

 

Manual2 Ad Code

সোমবার ওড়িশার উৎক্ষেপণ কেন্দ্র থেকে বঙ্গোপসাগরে নির্ভয় ক্ষেপণাস্ত্রটি ছাড়ার পর মাঝপথে অভিযান বাতিল করা হয়।

Manual6 Ad Code

 

উৎক্ষেপন প্রকল্পের সঙ্গে জড়িত এক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, সকাল সাড়ে ১০ টায় ক্ষেপণাস্ত্র কেন্দ্র থেকে ছাড়া হয় নির্ভয় ক্ষেপণাস্ত্র। কিন্তু মাঝপথে সমস্যা দেখা দেয়ায় ৮ মিনিট পরেই তা বাতিল করা হয়।

 

পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চীনা সেনাদের উপস্থিতি ও সামরিক সজ্জা বৃদ্ধির জেরে অত্যাধুনিক দ্রুতগতির নজরদারি ব্যবস্থা ও নতুন প্রযুক্তির সমরাস্ত্র সমাগমে জোর দিয়েছে ভারত।

Manual3 Ad Code

 

ডিআরডিও সূত্রে জানা গেছে, কয়েক মাসের মধ্যেই আরও একটি পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হওয়ার কথা রয়েছে, যার পরে নির্ভয়কে সীমান্তে বহাল ভারতীয় সেনাবাহিনীর অস্ত্র সম্ভারে আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি করা হবে।

Manual3 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code