সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২০
সুরমা মেইল ডেস্ক ,
দিনাজপুরের পার্বতীপুরে এক কলেজছাত্রীকে ধর্ষণের পর অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে দেয়ার অভিযোগে গোপাল কৃষ্ণ মহন্ত বাঁধন (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পার্বতীপুর রেলওয়ে পুলিশ।
গ্রেফতারকৃত গোপাল কৃষ্ণ মহন্ত বাধন পার্বতীপুর রেলওয়ে কলোনির সাহেবপাড়া এলাকার বিশ্বজিৎ কুমার মহন্তের ছেলে ও একটি বেসরকারি পলিটেকনিক কলেজের চতুর্থ সেমিস্টারের ছাত্র।
পার্বতীপুর রেলওয়ে থানার ওসি এমদাদুল হক জানান, গোপাল কৃষ্ণ মহন্ত বাঁধন একই এলাকার একাদশ শ্রেণির এক কলেজছাত্রীকে ফেসবুকে পরিচয় গোপন করে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরই একপর্যায়ে বাঁধন শুক্রবার বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কলেজছাত্রীকে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে অশ্লীল ছবি ধারণ করে। পরে মেয়েটি তার ধর্মীয় পরিচয় জানতে পেরে সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করলে গোপাল কৃষ্ণ মহন্ত মোবাইল ফোনে ধারণকৃত অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
তিনি বলেন, এ বিষয়ে সোমবার রাতে কলেজছাত্রীর মা বাদী হয়ে পার্বতীপুর রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর রেলওয়ে পুলিশ সোমবার রাতেই গোপাল কৃষ্ণ মহন্তকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
ওসি এমদাদুল হক জানান, গ্রেফতারকৃত গোপাল কৃষ্ণ মহন্তকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। কলেজছাত্রীর জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে আবেদন করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি