প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ, পরিবারের দাবি হত্যা

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২০

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ, পরিবারের দাবি হত্যা

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক ,

 

Manual7 Ad Code

নরসিংদীর পলাশ উপজেলায় তানিয়া আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পরিবারের দাবি, তাকে যৌতুকের জন্য হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

 

বুধবার সকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামে স্বামীর বাড়ি থেকে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত তানিয়া আক্তার পাইকসা গ্রামের সৌদি প্রবাসী মো. আব্দুল্যার স্ত্রী।

 

Manual5 Ad Code

নিহত তানিয়ার পরিবার জানায়, ২ বছর আগে প্রবাসী আব্দুল্যার সঙ্গে পাশের চরপাড়া গ্রামের আসাদ মিয়ার মেয়ে তানিয়া আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়।

Manual6 Ad Code

 

বিয়ের তিন মাস পর আব্দুল্যা সৌদি চলে যান। বুধবার সকালে তানিয়া ঘুম থেকে না উঠলে বাড়ির লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘরের দরজা ভেঙে তানিয়ার লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

 

এদিকে নিহতের পরিবারের অভিযোগ, মঙ্গলবার রাতে কোনো এক সময় স্বামীর বাড়ির লোকজন তানিয়াকে যৌতুকের জন্য নির্যাতনের পর পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে।

 

এ ব্যাপারে পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code