তাইওয়ান প্রণালী নিয়ে আবারও মুখোমুখি চীন-যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০

তাইওয়ান প্রণালী নিয়ে আবারও মুখোমুখি চীন-যুক্তরাষ্ট্র

Manual4 Ad Code

 

আন্তর্জাতিক ডেস্ক ,

 

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাইওয়ান প্রণালীকে অস্থিতিশীল করার অভিযোগ তুলেছে চীন। সেই সঙ্গে প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতির কারণে ওয়াশিংটনকে ভয়াবহ পরিণতির ব্যাপারে সতর্ক করে দিয়েছে দেশটি।

 

আলজাজিরা জানিয়েছে, প্রণালী এলাকায় নিজেদের যুদ্ধজাহাজের নিয়মিত যাত্রা বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। বৃহস্পতিবার বেইজিং বলেছে, ওয়াশিংটন এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা মারাত্মকভাবে বিনষ্ট করছে।

Manual7 Ad Code

 

তাইওয়ান প্রণালী এবং এর আশপাশের এলাকার একচ্ছত্র মালিকানা দাবি করে চীন। গত কয়েক মাসে দ্বিপাক্ষিক বাণিজ্য, হংকংয়ের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিসহ আরও বেশ কিছু বিষয় নিয়ে ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক তলানিতে ঠেকেছে।

 

Manual4 Ad Code

স্ব-শাসিত তাইওয়ানও এ দুই দেশের দীর্ঘদিনের উত্তেজনার অন্যতম উৎস। মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সামরিক বহরের এক বিবৃতিতে বলা হয়েছে, ১৪ অক্টোবর ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ ইউএসএস ব্যারি তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে। এই যুদ্ধজাহাজের তাইওয়ান প্রণালী অতিক্রম সেখানে অবাধ এবং উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের প্রতি মার্কিন প্রতিশ্রুতি প্রদর্শন করে।

 

পরদিনই এক বিবৃতিতে এ বিষয়ে হুশিয়ারি দেন চীনের পূর্বাঞ্চলীয় থিয়েটার কমান্ডের মুখপাত্র জাং চুনহুই।

 

তিনি বলেন, বুধবার বেইজিং তাইওয়ান প্রণালীতে একটি মার্কিন ডেস্ট্রয়ার দেখতে পেয়ে সেটি পর্যবেক্ষণ করেছে। এ ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করছে।

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code