হত্যাকাণ্ডের ৩ বছর ২ মাস ১১ দিন পর আসামি গ্রেফতার

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০

হত্যাকাণ্ডের ৩ বছর ২ মাস ১১ দিন পর আসামি গ্রেফতার

Manual2 Ad Code

 

সুরমা মেইল ডেস্ক ,

 

Manual5 Ad Code

ময়মনসিংহের গৌরীপুরে রাসেল হত্যাকাণ্ড মামলার প্রধান আসামি সাজন মিয়াকে (৩০) শুক্রবার রাতে গ্রেফতার করেছে গৌরীপুর থানার পুলিশ। সে উত্তর বাজার স্টেশন রোডের মনু মিয়ার পুত্র।

 

Manual2 Ad Code

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডের ৩ বছর ২ মাস ১১ দিন পর পুলিশ তাকে গ্রেফতার করেছে।

Manual5 Ad Code

 

পুলিশ, মামলা ও এলাকাবাসী সূত্র জানায়, ২০১৭ সালের ৫ আগস্ট উত্তর বাজার স্টেশন রোড এলাকার একটি তালাবদ্ধ ঘর থেকে রাসেল মিয়ার (২৬) অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের ৩ দিন আগে অর্থাৎ ২ আগস্ট বিকাল থেকে নিখোঁজ ছিল সে। এ ঘটনায় নিহতের বাবা ইদ্রিস আলী বাচ্চু বাদী হয়েছে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় সাজন মিয়াকে প্রধান আসামি ছাড়াও জনি ও টগর নামে ২ জনকে আসামি করা হয়। আসামিদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসী মানববন্ধনও করেন।

 

Manual5 Ad Code

শুক্রবার রাতে গৌরীপুর থানার অফিসার মো. বোরহান উদ্দিনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে উত্তরবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত সাজন এই প্রতিনিধিকে জানান, রাসেল তার বন্ধু ছিল। কোনো সমস্যা হলেই আমার বাড়িতে আশ্রয় নিত। হত্যাকাণ্ডের পর থেকেই সে নারায়ণগঞ্জে ছিল। করোনাভাইরাসের লকডাউনের সময়েও সে নারায়ণগঞ্জে ছিল। রাসেল কেন কীভাবে খুন হল সেটা সে জানে না।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code