ব্রাজিলে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২০

ব্রাজিলে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক ,

 

ব্রাজিলে দুর্বৃত্তের গুলিতে মুত্তাকিন আহমদ (২৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

Manual5 Ad Code

 

গত শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে ব্রাজিলের সাওপাওলো শহরে এ ঘটনা ঘটে।

 

নিহত রায়হান মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নের চর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। রায়হানের মৃত্যুতে তার স্বজনসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Manual7 Ad Code

 

নিহতের পারিবারিক ও ব্রাজিল প্রবাসীদের সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে কয়েক বছর আগে ব্রাজিলে পাড়ি জমান রায়হান। সেখানে তিনি ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো রায়হান শুক্রবার সন্ধ্যায় ট্যাক্সি নিয়ে বের হন। রাত সাড়ে ৮টার দিকে সাওপাওলো শহরে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে।

 

এদিকে রায়হানকে হত্যার দৃশ্য সেখানকার একটি সিসি ক্যামেরায় ধরা পড়ে। ওই ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়।

 

এক মিনিট ৪৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, রায়হান তার সাদা রঙের ট্যাক্সি রাস্তার পাশে দাঁড় করান। এর পর ওই গাড়ি থেকে এক তরুণী নেমে আসেন। হঠাৎ তিন দুর্বৃত্ত ওই গাড়ির কাছে যায়। কিছুক্ষণ পর তারা গাড়িতে থাকা রায়হানকে গুলি করে দৌড়ে পালায়।

তবে ঠিক কী কারণে রায়হান খুন হয়েছেন, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি।

 

Manual1 Ad Code

তবে স্থানীয় প্রবাসী একটি সূত্র জানিয়েছে, টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা রায়হানকে গুলি করে হত্যা করেছে।

 

এদিকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে মর্গে পাঠিয়েছে। হত্যা রহস্য উদ্ঘাটনের জন্য মাঠে নেমেছে ব্রাজিল পুলিশ।

 

ব্রাজিল প্রবাসী কামরুল ইসলাম শনিবার রাতে মোবাইল ফোনে জানান, রায়হান খুব ভালো ছেলে ছিল। মাঝেমধ্যে তার সঙ্গে দেখা হতো। কয়েক বছর আগে তিনি ব্রাজিলে এসেছেন। এখানে তিনি ট্যাক্সি চালাতেন।

 

Manual8 Ad Code

শুক্রবার রাতে ট্যাক্সি নিয়ে বেরিয়েছিলেন তিনি। এ সময় দুর্বৃত্তদের গুলিতে খুন হন তিনি।

 

কামরুল ইসলাম বলেন, আমরা সেখানকার একটি সিসি ক্যামেরার ফুটেজ দেখেছি, দুর্বৃত্তরা তাকে গুলি করে দৌড়ে পালাচ্ছে। তবে কী কারণে তারা তাকে হত্যা করল, তা ঠিক বলতে পারছি না। পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। শোনেছি, পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code