পাকিস্তানে ভূমিধসে চাপা পড়ল চলন্ত বাস

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২০

পাকিস্তানে ভূমিধসে চাপা পড়ল চলন্ত বাস

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ,

পাকিস্তানের উত্তরাঞ্চলে যাত্রীবাহী একটি বাস ভূমিধসে কাদা ও পাথরের নিচে চাপা পড়ে অন্তত ১৬ জনের প্রাণহানি ঘটেছে।

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

রোববার দেশটির উত্তরাঞ্চলের স্কার্দু শহরে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। খবর ডনের।

 

Manual4 Ad Code

স্থানীয় পুলিশের কর্মকর্তা ওয়াকিল খান বলেন, পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহর থেকে স্কার্দু শহরের দিকে যাওয়ার সময় যাত্রীবাহী একটি মিনিবাস ভূমিধসে কাদা এবং পাথরের নিচে চাপা পড়েছে। বাসটিতে ১৬ জন যাত্রী ছিলেন।

 

পার্বত্য এলাকার পাশ দিয়ে বয়ে চলা স্কার্দুর রাস্তা ধরে বাসটি এগিয়ে যাওয়ার সময় ভূমিধসের কবলে পড়ে। কাদা-মাটির নিচে বাসটি চাপা পড়ায় যাত্রীদের জীবিত উদ্ধারের আশা নেই বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

 

তবে উদ্ধার কর্মী এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা যাত্রীদের জীবিত উদ্ধারের আশায় কাদা-মাটি সরানোর কাজ শুরু করেছে বলে জানিয়েছেন তিনি।

 

পাকিস্তানের ভারী বর্ষণের পর ভূমিধসের ঘটনা খুবই সাধারণ। বিশেষ করে দেশটির পার্বত্য অঞ্চলে বৃষ্টি এবং ভূমিধসের ঘটনা প্রায়ই ঘটে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code