আখাউড়া স্থলবন্দর ৭ দিন আমদানি-রফতানি বন্ধ

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০

আখাউড়া স্থলবন্দর ৭ দিন আমদানি-রফতানি বন্ধ

Manual6 Ad Code

 

সুরমা মেইল ডেস্ক ,

Manual5 Ad Code

 

শারদীয় দুর্গোৎসব ও লক্ষ্মীপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্য সাত দিন বন্ধ থাকবে।

 

Manual3 Ad Code

তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাভাবিক পাসপোর্টধারী যাত্রী এপার-ওপার কার্যক্রম বন্ধ রয়েছে। শুধু দুদেশে আটকেপড়া ও কূটনৈতিক পাসপোর্টধারী যাত্রীরা নিজ দেশে প্রত্যাবর্তন করতে পারবেন।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

অন্যদিকে পূজা উপলক্ষে ব্যবসায়ীরা বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধের ঘোষণা দিলেও সরকারি ছুটি ছাড়া অন্যান্য দিন বন্দরের কার্যক্রম চালু থাকবে বলে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে।

 

আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম  জানান, আগামী ২২ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টানা পাঁচ দিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।

 

পরে ৩০ অক্টোবর সাপ্তাহিক ছুটির কারণে বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকলেও লক্ষ্মীপূজা উপলক্ষে ৩১ অক্টোবর বাণিজ্য বন্ধ থাকবে।

 

১ নভেম্বর সকাল থেকে মাছ রফতানির মধ্য দিয়ে স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম ফের শুরু হবে বলে জানান তিনি।

 

আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, পূজা উপলক্ষে ব্যবসায়ীরা বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধের ঘোষণা দিলেও সরকারি ছুটি ছাড়া অন্যান্য দিন বন্দরের কার্যক্রম চালু থাকবে।

 

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আবদুল হামিদ জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও করোনা পরিস্থিতির কারণে দুদেশে আটকেপড়া পাসপোর্টধারী ও কূটনৈতিক পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্যদিনের মতোই স্বাভাবিক থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code