করোনায় আরও ৮০ লাখ মানুষ গরিব হয়েছেন আমেরিকায়

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০

করোনায় আরও ৮০ লাখ মানুষ গরিব হয়েছেন আমেরিকায়

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ,

Manual8 Ad Code

 

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে আমেরিকায় আরও অন্তত ৮০ লাখ মানুষ মারাত্মক দারিদ্র্যের কবলে পড়েছেন।

Manual4 Ad Code

 

আমেরিকায় গত মে মাসে গরিব মানুষের সংখ্যা ছিল ১৪.৩ শতাংশ, সেপ্টেম্বর মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ১৬.৭ শতাংশে। নিউইয়র্ক ইউনিভার্সিটির সেন্টার ফর পোভার্টি অ্যান্ড সোশ্যাল পলিসিজ এ তথ্য জানিয়েছে। খবর পার্সটুডের।

 

এই হিসাবমতে, গত মে মাসে আমেরিকায় দরিদ্র মানুষের সংখ্যা ছিল চার কোটি ৭০ লাখ, সেপ্টেম্বর মাসে তা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে পাঁচ কোটিতে। ফলে আমেরিকায় গত পাঁচ মাসে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে ৮০ লাখ।

 

গবেষকরা বলছেন, মার্কিন সরকার দরিদ্র পরিবারগুলোর জন্য ১২০০ ডলার করে যে প্রণোদনা দিয়েছিল, তার কারণে এপ্রিল থেকে মে মাস পর্যন্ত দারিদ্র্য বৃদ্ধির হার কম ছিল। কিন্তু পরে দারিদ্র্য বৃদ্ধির হার ঠেকিয়ে রাখা যায়নি।

Manual2 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code