‘জনগণের মন ও চোখের ভাষা বুঝতে না পারাই বিএনপির ব্যর্থতা’

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০

‘জনগণের মন ও চোখের ভাষা বুঝতে না পারাই বিএনপির ব্যর্থতা’

Manual2 Ad Code

 

সুরমা মেইল ডেস্ক ,

 

জনগণের মন ও চোখের ভাষা বুঝতে না পারাই বিএনপির ব্যর্থতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

Manual1 Ad Code

তিনি সোমবার রাজধানীর সরকারি বাসভবন থেকে এক ব্রিফিংয়ে এ কথা বলেন।

 

ওবায়দুল কাদের বলেন, সাম্প্রতিক উপনির্বাচন নিয়ে বিএনপি অন্ধকারে ঢিল ছুড়ছে। তাদের বিরোধিতা আর মিথ্যাচার এখন অস্থিমজ্জার অংশ হয়ে গেছে।

Manual7 Ad Code

 

তিনি বলেন, কোনো ইস্যুতে বিএনপি স্থির নয়, মাঠের রাজনীতিকে তারা এখন ফেসবুকের মাধ্যমে ব্যবহার করছে।

 

বিএনপির রাজনীতি এখন বহুদূর থেকে ইথারে ভেসে আসে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে, মধ্যবর্তী নির্বাচনের কোনো সুযোগ নেই।

 

বিএনপিকে কোনো অগণতান্ত্রিক পথে ক্ষমতায় যেতে জনগণ দেবে না মন্তব্য করে তিনি বলেন, ষড়যন্ত্র ও অস্থিরতা তৈরিতে বিনিয়োগ না করে জনগণের পাশে থাকুন।

Manual6 Ad Code

 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করছে। কমিশনকে শক্তিশালীকরণে সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন, ঢালাও সমালোচনা না করে গঠনমূলক অভিযোগ দিলে কমিশন নিশ্চয়ই ব্যবস্থা নেবে।

 

বিএনপির কর্মসূচি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জনরায়ের বিরুদ্ধে বিএনপি কর্মসূচি দিয়েছে, কিন্তু কর্মসূচির নামে জনগণের শান্তি ও স্বস্তি নষ্ট করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে আওয়ামী লীগ।

 

শেখ হাসিনার সরকার গণতন্ত্রকে শক্তিশালীকরণের পাশাপাশি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদানে নিরলস কাজ করে যাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এখন যে কোনো সিদ্ধান্ত গ্রহণে সম্পৃক্ত করা হচ্ছে জনগণকে।

 

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code