পরিচয় গোপন করে পোলিং এজেন্ট, ইউপি সদস্যসহ আটক ৪

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২০

পরিচয় গোপন করে পোলিং এজেন্ট, ইউপি সদস্যসহ আটক ৪

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক ,

 

Manual2 Ad Code

বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে পরিচয় গোপন করে পোলিং এজেন্ট ও জালভোট দেয়ার অভিযোগে ইউপি সদস্যসহ চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

আটককৃতরা হলেন– কড়ইবাড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মাঈনুদ্দিন, একটি বাড়ি একটি খামারে কর্মকর্তা হাবিবুর রহমান, জাকির হোসেন ও তানজিলা।

Manual6 Ad Code

 

মঙ্গলবার দুপুর ১২টার দিকে কড়ইবাড়িয়া ইউনিয়নের হেলেঞ্চাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

Manual2 Ad Code

 

রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার তারিকুল ইসলাম জানান, ওই চার ব্যক্তির দুজন পরিচয় গোপন করে পোলিং এজেন্ট হয়েছেন এবং অপর দুব্যক্তি এ কেন্দ্রের ভোটার নন। এর পরও জালভোট দিতে ভোটকেন্দ্রে প্রবেশ করেন। এ জন্য তাদের আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করা হয়েছে।

 

তিনি জানান, ইউনিয়ন পরিষদ উপনির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা রয়েছে। নির্বাচন কেন্দ্র করে কোনো অনিয়ম কিংবা বিশৃঙ্খলা আমরা বরদাশত করব না। কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code