খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলার চার্জ গঠন শুনানি পেছাল

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২০

খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলার চার্জ গঠন শুনানি পেছাল

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক ,

 

Manual7 Ad Code

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ফের পিছিয়েছে। অভিযোগ গঠনের জন্য আগামী ২৪ নভেম্বর নতুন তারিখ ধার্য করেছেন আদালত।

Manual8 Ad Code

 

মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত ৯-এর বিচারক শেখ হাফিজুর রহমান শুনানির নতুন এ তারিখ ধার্য করেন।

 

আদালত সূত্র জানায়, আজ এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল।

 

কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় তার আইনজীবী আদালতে সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে শুনানির নতুন তারিখ দেন।

 

Manual1 Ad Code

কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক।

Manual1 Ad Code

 

মামলার অন্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী প্রয়াত একেএম মোশাররফ হোসেন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামালউদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউসুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সাংসদ এমএএইচ সেলিম এবং নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code