কাশ্মীরে পর পর দু’দিন অভিযান, নিহত ৪

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২০

কাশ্মীরে পর পর দু’দিন অভিযান, নিহত ৪

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ,

 

Manual4 Ad Code

ভারতীয় বাহিনীর গুলিতে কাশ্মীরে ৪ সশস্ত্র বিদ্রোহী নিহত হয়েছে। মঙ্গলবার কাশ্মীরের পুলওয়ামাতে ২ জন এবং সোমবার মেলহুরাতে ২ জন নিহত হয়েছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

Manual4 Ad Code

 

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, মঙ্গলবার সকালে পুলওয়ামার হাকরিপোরা-কাকাপোরা এলাকায় বিদ্রোহীদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান শুরু করে যৌথবাহিনী। এ সময় পুলিশ, সিআরপিএফ এবং সেনাবাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে।

 

Manual1 Ad Code

ভারতীয় বাহিনীর দাবি, বিদ্রোহীরা যেখানে লুকিয়ে ছিল সেখানে তারা পৌঁছাতেই গুলি শুরু হয়। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে ২ জনের মৃত্যু হয়।

Manual7 Ad Code

 

সোমবারও দক্ষিণ কাশ্মীরে শোপিয়ানের জাইনাপোরার মেলহুরায় যৌথ বাহিনীর অভিযানে ২ জন নিহত হয়েছিল। তবে নিহত বিদ্রোহীরা কোন গোষ্ঠীর সদস্য তা এখনও জানানো হয়নি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code