শ্রীমঙ্গলে ধর্ষণবিরোধী পুলিশ-জনতা সমাবেশ

প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২০

শ্রীমঙ্গলে ধর্ষণবিরোধী পুলিশ-জনতা সমাবেশ

Manual6 Ad Code

 

সুরমা মেইল ডেস্ক ,

 

সারা দেশের মতো মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা পুলিশের আয়োজনে ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী বিট এলাকা ভিত্তিক ৯টি ইউনিয়নে ও পৌরসভায় একযোগে পুলিশ জনতা সমাবেশ, র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

শ্রীমঙ্গল চৌমুহনা চত্বতরে শনিবার সকাল ১০ টায় থানার ওসি আব্দুস ছালেকের সভাপতিত্বে এবং প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদারের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান আশিক।

 

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, বালাগঞ্জ ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক অবিনাশ আচার্য, ওসি (তদন্ত) সোহেল রানা, ওসি (অপারেশন) নয়ন কারকুন, কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক কাজী আসমা আক্তার, কাউন্সিলর ছাদ উদ্দিন, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা অনিতা দেব, সাংবাদিক মামুন আহমেদ, কিশোরী ক্লাবের সভাপতি সুচিত্রা দেব, সম্পাদক পলি দেব, পিংকি দাশ প্রমুখ। এছাড়াও এতে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এসময় বক্তারা বলেন, ছেলেমেয়েরা যেনো এখন থেকে সব ধরণের খারাপ কাজ থেকে বিরত থাকে এবং নিজের বাবা ও মায়ের কথা শোনে। ছেলে ও মেয়ে বাইরে কী করছে সেদিকে বাবা-মায়ের নজর বাড়াতে হবে।

 

নারীরা এদেশে নিরাপত্তাহীনতায় ভুগছে। ইদানিং কিশোর বয়সী অনেকেই অনলাইনে না বুঝে অপরাধে জড়িয়ে যাচ্ছে। পরিবার সঠিকভাবে দায়িত্বপালন করতে পারছে না।

 

Manual6 Ad Code

বক্তারা আরও বলেন, আমরা যখন রাস্তায় বের হই তখন আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদেরকেই নিতে হবে ও আমাদের ছেলে-মেয়ের নিরাপত্তার কথা চিন্তা করতে হবে। তারা যেন বাইরে কোন বিপদে পড়লে সঙ্গে সঙ্গে পুলিশের জরুরি সেবার ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে জানাতে পারে।

Manual7 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code