সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২০
সুরমা মেইল ডেস্ক ,
কক্সবাজারের রামুতে পাহাড় কাটার সময় মাটি ধসে ২ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার দিনগত রাত ২ টায় উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উখিয়ারঘোনা স্কুল পাহাড় এলাকার মৃত মো. হোছনের ছেলে আলি আহমদ (৩৫) ও মো. কালুর ছেলে মুজিবুর রহমান (৩২)।
নিহত দুজনই পরিবহন শ্রমিক। ঘটনার সময় তারা দুজনসহ একদল শ্রমিক পাহাড়ের মাটি কাটার কাজ করছিলেন। এসময় আকস্মিকভাবে মাটি ধসে আলী আহমদ ও মুজিবুর রহমান মাটির নিচে চাপা পড়েন।
খবর পেয়ে স্থানীয় জনতার সহায়তা পুলিশ মাটি সরিয়ে দুজনের মৃতদেহ উদ্ধার করেছে।
রামু থানার ওসি মো. আজমিরুজ্জামান জানান, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
এদিকে পাহাড় ধসের খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে এসেছেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা। তিনি জানান, একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতে পাহাড় কাটছে। কয়েকদিন আগেও তিনি এখানে অভিযান চালিয়েছিলেন।
Design and developed by ওয়েব হোম বিডি