কোনো বিদেশি উৎস থেকে কখনও ‘অর্থ’ গ্রহণ করিনি: বাইডেন

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২০

কোনো বিদেশি উৎস থেকে কখনও ‘অর্থ’ গ্রহণ করিনি: বাইডেন

Manual7 Ad Code

 

আন্তর্জাতিক ডেস্ক ,

 

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বাইডেন বলেছেন, আমি জীবনে কখনও বিদেশি উৎস থেকে কোনো অর্থ গ্রহণ করেননি।

Manual7 Ad Code

 

বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার চূড়ান্ত বিতর্ক চলাকালে এমন মন্তব্য করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য জানা গেছে।

 

মার্কিন নির্বাচনের চূড়ান্ত প্রচারণার দিনগুলোতে বাইডেনের বিরুদ্ধে বারবার এমন দুর্নীতির অভিযোগ তুলে আক্রমণ করতে দেখা যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

 

বাইডেনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমি মনে করি– আমেরিকার জনগণের কাছে এ ব্যাপারে আপনার ব্যাখ্যা দেয়ার বাধ্যবাধকতা রয়েছে।

 

এদিকে বাইডেন বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে করোনাভাইরাসে দুই লাখ ২০ হাজার আমেরিকানের মৃত্যু হওয়ায় তাকে পুর্ননির্বাচনে অযোগ্য হিসেবে প্রত্যাখান করতে হবে।

 

নির্বাচনের মাত্র ১২ দিন আগে শোডাউনের উদ্বোধনী বক্তব্যে বাইডেন বলেন, এত লোকের মৃত্যুও জন্য দায়ী কারো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে থাকা উচিত নয়।

 

Manual2 Ad Code

বাইডেন বলেন, প্রেসিডেন্টের এখনও এ ব্যাপারে কোনো ব্যাপক পরিকল্পনা নেই।

 

করোনাভাইরাসে মৃত্যুর ‘ডার্ক উইন্টার’ থামাতে ট্রাম্পের কোনো পরিকল্পনা না থাকার অভিযোগ তুলে বাইডেন তার বক্তব্যে বলেন, অন্য যে কোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে করোনায় বেশি লোকের মৃত্যু হয়েছে।

 

এদিকে ট্রাম্প জোর দিয়ে বলেন, মেডিকেল চিকিৎসার মধ্য দিয়ে করোনা শিগগিরই চলে যাবে এবং তিনি নিজে করোনা থেকে পুনরুদ্ধারের কথা তুলে ধরেছেন।

Manual4 Ad Code

 

ন্যাশভিলের টেলিভিশন বিতর্কে বাইডেন বলেন, ২ লাখ ২০ হাজার আমেরিকান মারা গেছে। আপনারা যদি আজ রাতের বেলা আর কিছু শুনে না থাকেন, তা হলে শুনুন বিতর্কের সময় দুই প্রার্থী নিরাপত্তা ঝুঁকির কারণে হাত মেলানো এড়িয়ে গেছেন।’

 

তিনি বলেন, যে কেউ হোক যিনি এই মৃত্যুর জন্য দায়ী তার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা উচিত নয়।

Manual4 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code