সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২০
সুরমা মেইল ডেস্ক ,
সুনামগঞ্জের ছাতকের ছৈলাগ্রামে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জগেশ বৈদ্য নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বুধবার রাতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
জগেশ বৈদ্য উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের ছৈলাগ্রামের মৃত রমেশ বৈদ্যর ছেলে।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর দুপুরে বাকপ্রতিবন্ধী ওই কিশোরী ভেড়া আনার জন্য প্রতিবেশী জগেশ বৈদ্যর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় বিভিন্ন প্রলোভন দেখিয়ে জগেশ তার দোকানঘরে মেয়েটিকে নিয়ে যান।
পরে জগেশ যৌন নির্যাতন করে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা চালান। মেয়েটি চিৎকার করলে তার মাসহ প্রতিবেশী লোকজন সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন। ওই সময় জগেশ পালিয়ে যান।
পরে ছাতক থানায় লিখিত অভিযোগ করেন ভিকটিমের বাবা।
এ ব্যাপারে জাহিদপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই পলাশ দাশ বলেন, কিশোরীকে যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া পর প্রাথমিক তদন্ত করে আইনি পদক্ষেপ নেয়া হয়। গত বুধবার রাতে আসামি জগেশ বৈদ্যকে গ্রেফতারের পর বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি