নরসিংদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২০

নরসিংদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

Manual7 Ad Code

 

সুরমা মেইল ডেস্ক ,

 

নরসিংদীর রায়পুরায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে বাড়ি থেকে ডেকে এনে ধর্ষণের অভিযোগ উঠেছে রায়পুরা উপজেলার ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে।

 

নির্যাতিতাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় নির্যাতিতার পরিবার ছাত্রলীগ সভাপতিসহ দুজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের অভিযোগ এনে শুক্রবার দুপুরে রায়পুরা থানায় মামলা করেছে।

Manual6 Ad Code

 

অভিযুক্ত আসাদুল হক চৌধুরী শাকিল রায়পুরা উপজেলা ছাত্রলীগের সভাপতি। এ ঘটনায় এলাকায় সমালোচনার ঝড় বইছে।

Manual4 Ad Code

 

পুলিশ ও নির্যাতিতার পরিবার সূত্র জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে নবিয়াবাদ গ্রামে দশম শ্রেণির স্কুলছাত্রীকে বাড়ি থেকে রাজু অডিটোরিয়ামে ডেকে নিয়ে আসেন রায়পুরা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল। পরে রাত ১১টার দিকে তার ওপর পাশবিক নির্যাতন চালান তিনি।

 

এ সময় স্কুলছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। ওই সময় শাকিল কৌশলে পালিয়ে যান। পরে ‘৯৯৯’-এ কল করে বিষয়টি  অবগত করা হলে, রায়পুরা থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

এ ব্যাপারে রায়পুরা থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

 

ভিকটিমের বাবা জানান, আমার মেয়ের ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে ছাত্রলীগ নেতা শাকিল। আমি এর উপযুক্ত বিচার চাই।

Manual3 Ad Code

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ওসি মহসিন কাদির সাংবাদিকদের বলেন, নির্যাতিতার পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ছাত্রলীগ নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ভিকটিমকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

 

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code