সিলেট ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০
আন্তর্জাতিক ডেস্ক ,
যুক্তরাষ্ট্রের আলাবামায় নৌবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে এর দুই পাইলট নিহত হয়েছে।
দেশটির নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় শুক্রবার বিকাল ৫ টার দিকে দুই আসনবিশিষ্ট ওই বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। খবর সিএনএনের।
নৌবাহিনীর মুখপাত্র কমোডর জ্যাচেরি হ্যারেল জানান, প্রশিক্ষণ বিমানটি ফ্লোরিডার বিমানঘাঁটি থেকে উড্ডয়ণের ৯০ মিনিট পর আলাবামায় এসে বিধ্বস্ত হয়।
টি-৬বি মডেলের ওই বিমানটি আলাবামার ফলে এলাকায় বিধ্বস্ত হলে এর দুই পাইলট নিহত হন। তবে এ ঘটনায় স্থানীয় লোকজন হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ও নৌবাহিনী যৌথভাবে বিমান দুর্ঘটনা তদন্ত করছে।
Design and developed by ওয়েব হোম বিডি