করোনায় মৃত্যু ১১ লাখ ৬৪ হাজার ছাড়াল

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০

করোনায় মৃত্যু ১১ লাখ ৬৪ হাজার ছাড়াল

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ,

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

কোভিড-১৯ মহামারীর দ্বিতীয় ঢেউ দেখা দিয়েছে বিশ্বের বহু দেশে।  সংক্রমণ থেকে বাঁচতে ইউরোপের বেশ কয়েকটি দেশে নতুন করে লকডাউন ও জরুরি অবস্থা জারি করা হয়েছে। এরই মধ্যে করোনায় মৃত্যু ১১ লাখ ৬৪ হাজার ছাড়িয়ে গেছে। এ তথ্য ওয়ার্ল্ডওমিটারসের।

 

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক এ ওয়েবসাইটের তথ্যমতে, মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ১৩৩ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ২১ লাখ ৮২ হাজার ১১১ জন। আর প্রাণহানি হয়েছে ১১ লাখ ৬৪ হাজার ৫১৫ জনের।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

এদিকে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৩৪ লাখ ৪৭ হাজার ১৬২ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১১ লাখ ৫৮ হাজার ৮৮২ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ২ কোটি ৯১ লাখ ৩২ হাজার ৬০০ জন।

 

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। মঙ্গলবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮৭ লাখ ৫৩ জন। আর এই মহামারীতে দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ২৫ হাজার ৬৯৭ জনের।

 

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশটিতে এ সংক্রমিত হয়েছেন ৫৪ লাখ ৯ হাজার ৮৫৪ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৩৯৭ জনের।

 

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭৯ লাখ ৯ হাজার ৯৫৯ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ১৯ হাজার ১৪ জনের।

 

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বময় ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত ২১৩ দেশ ও অঞ্চলে এই মহামারী ছড়িয়ে পড়েছে।  এটিকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code