চার ঘণ্টার ব্যবধানে প্রাথমিকের ২ শিক্ষকের মৃত্যু

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০

চার ঘণ্টার ব্যবধানে প্রাথমিকের ২ শিক্ষকের মৃত্যু

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক : বরিশালের গৈলঝাড়া-রাজিহার সড়কের বাঘপাড়া নামক স্থানে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সহকারী শিক্ষক বাসুদেব বিশ্বাস (৪৫) নিহতের ৪ ঘণ্টা পর প্রধান শিক্ষক বাবুল সরদারও মারা গেছেন।

Manual8 Ad Code

 

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে শিক্ষার্থীদের নতুন বছরের বই উত্তোলন করে ফেরার পথে সড়ক দুর্ঘটনা ঘটে।

 

নিহত বাসুদেব উপজেলার রাংতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দেরআঁক গ্রামের হীরালাল বিশ্বাসের ছেলে।

 

Manual3 Ad Code

সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান একই স্কুলের প্রধান শিক্ষক বাবুল সরদার। উপজেলার রাজিহার গ্রামের আব্দুুল হাকিম সরদারের ছেলে তিনি।

 

আগৈলঝাড়া থানার ওসি গোলাম ছরোয়ার জানান, উপজেলা শিক্ষা অফিস থেকে শিক্ষার্থীদের নতুন বছরের বই উত্তোলন করে ভ্যানযোগে পাঠিয়ে দেন। মোটরসাইকেলযোগে নিজেদের স্কুলে ফিরছিলেন ওই দুই শিক্ষক।

Manual8 Ad Code

 

দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমকালে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সৈকত জয়ধর বাসুদেব বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।

 

গুরুতর আহত অপর শিক্ষক বাবুল সরদারকে গুরুতর অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোয়া ৫টার দিকে তিনি মারা যান।

 

ওসি আরো জানান, ঘাতক ট্রাক ও চালককে আটকে পুলিশে অভিযান অব্যাহত রয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code