৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন করবে আ’লীগ

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০

৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন করবে আ’লীগ

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক : আওয়ামী লীগ স্বাস্থ্যবিধি মেনে আগামী ৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন করবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

Manual2 Ad Code

শুক্রবার (২৫ ডিসেম্বর) নিজ সরকারি বাসভবন থেকে সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা জানান।

 

তিনি বলেছেন, করোনা মহামারির কারণে পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগ স্বাস্থ্যবিধি মেনে আগামী ৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন করবে।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

বক্তব্যের শুরুতে বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশের উত্তরাঞ্চলে শীত ঝেঁকে বসেছে। তাই শীতের এই পরিস্থিতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিসহ সর্বস্তরের নেতাকর্মীদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code