‘বিনা দাওয়াতে’ মাহফিলে মামুনুল হক, মামলা

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০

‘বিনা দাওয়াতে’ মাহফিলে মামুনুল হক, মামলা

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক : কুমিল্লায় ‘বিনা দাওয়াতে’ একটি মাহফিলে গিয়ে বক্তব্য দেওয়ায় মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) কুমিল্লার চান্দিনা থানায় মামলাটি দায়ের করেছেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোট একাংশের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী।

 

শনিবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে ভাস্কর্য ইস্যুসহ সাম্প্রতিক নানা বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

 

মিছবাহুর রহমান চৌধুরী বলেন, গত ১৫ ডিসেম্বর তাকে কুমিল্লার চান্দিনা থানার জোয়াগ পশ্চিমপাড়া এলাকায় দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে দাওয়াত দেওয়া হয়। সে অনুযায়ী তিনি বক্তব্য শেষ করে ওই দিনই রাত ১১টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। ঢাকায় পৌঁছার পর তিনি জানতে পারেন, সেখানে বিনা দাওয়াতে হেফাজত নেতা মাওলানা মামুনুল হকও যোগ দেন। এমনকি রাত ১২টার পর মাওলানা মামুনুল ওই মহাসম্মেলনে বক্তব্য দেন।

Manual5 Ad Code

 

মামুনুল হক হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক।

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

মামলার অভিযোগে বলা হয়েছে, ‌দাওয়াত ছাড়া মাহফিলে গিয়ে ইসলামের ভাবমূর্তি নষ্ট করে, দেশের মধ্যে একটি অরাজকতা তৈরি করতেই বিএনপি-জামায়াতের মদদে মামুনুল হক এসব করছেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code