রিভলবারসহ ৩ নারী-পুরুষ র‌্যাব’র হাতে গ্রেপ্তার

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২১

রিভলবারসহ ৩ নারী-পুরুষ র‌্যাব’র হাতে গ্রেপ্তার

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক : গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন নয়নপুর দক্ষিণ ধনুয়া এলাকায় একটি বিদেশী রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ তিনজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১।

Manual7 Ad Code

 

গ্রেপ্তারকৃত ময়মনসিংহ জেলার জামিরদীয়া মাস্টারবাড়ী এলাকার মোঃ শফি উদ্দিনের ছেলে মোঃ আল ইমরান (২৫), কক্সবাজারের পেশকারপাড়া এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে মোঃ সাইদুল ইসলাম বাপ্পি(২৯) ও গাজীপুর জেলার পশ্চিম জয়দেবপুর এলাকার মোঃ সেলিম চৌধুরীর মেয়ে শান্তা ইসলাম সাথী (৩৫)।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

র‌্যাব জানায়, বুধবার (০৬ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন নয়নপুর দক্ষিণ ধনুয়া এলাকার বিদেশী অস্ত্র বেচা কেনা হচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর আভিযানিক দল গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন নয়নপুর দক্ষিণ ধনুয়া সাকিনস্থ হাজী সিরাজ মুন্সির বসত বাড়ী আল ইমরান (২৫) এর শয়ন কক্ষে অভিযান পরিচালনা করে একটি বিদেশী রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ তিনজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

Manual5 Ad Code

 

র‌্যাব আরো জানায়, এসময় উপস্থিতদের সামনে গ্রেপ্তারকৃতদের সাথে থাকা একটি বিদেশী রিভলবার ও দুই রাউন্ড গুলি এবং ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code