ভারতে ৮ রাজ্যে বার্ড ফ্লুর হানা, শঙ্কা বাড়ছে

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২১

ভারতে ৮ রাজ্যে বার্ড ফ্লুর হানা, শঙ্কা বাড়ছে

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই ভারতে হানা দিয়েছে বার্ড ফ্লু। এরইমধ্যে দেশটির সাতটি রাজ্যে বার্ড ফ্লুর প্রকোপ দেখা দিয়েছে। সর্বশেষ হানা দিয়েছে মহারাষ্ট্রে।

Manual4 Ad Code

 

জেলা কালেক্টর দীপক মধুকর মুগ্লিকর এনডিটিভিকে বলেন, পারভানী হচ্ছে কেন্দ্রস্থল। প্রায় ৮০০ মুরগি গত দুই দিনে মারা গেছে। তাদের স্যাম্পল পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। এবং এটি এখন নিশ্চিত যে এর কারণ হচ্ছে বার্ড ফ্লু।

 

Manual7 Ad Code

তিনি আরো বলেছেন, মুরুম্বা গ্রামেও নিশ্চিত হওয়া গেছে। সেখানে প্রায় আটটি পোল্ট্রি ফার্ম আছে এবং আট হাজার মুরগি আছে। আমরা সেগুলোকে মেরে ফেলতে বলেছি।

Manual3 Ad Code

 

দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তর প্রদেশ, কেরালা, রাজস্থান, মধ্য প্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা, গুজরাট এবং অন্যান্য রাজ্যে বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code