পৌরসভা নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না সরকার : কাদের

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২১

পৌরসভা নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না সরকার : কাদের

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক : দেশে দ্বিতীয় ধাপের অনুষ্ঠেয় অতীতের মতো দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণ করতে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Manual3 Ad Code

 

তিনি বলেন, আগামীকাল (শনিবার) দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা দেবে।

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা জানান। ওবায়দুল কাদের বলেন, ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে নির্বাচন কমিশন সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

Manual5 Ad Code

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাব দিতে গিয়ে কাদের বলেন, ‘বিএনপি মহাসচিব বলেছেন- সরকারকে নাকি জনগণ ক্ষমা করবে না। প্রকৃতপক্ষে সরকার জনগণের কল্যাণে কাজ করছে বলেই জননেত্রী শেখ হাসিনাকে দেশের মানুষ সরকার পরিচালনার দায়িত্ব দিচ্ছেন। বিএনপির সব কর্মসূচি রাষ্ট্র ও জনগণের বিপক্ষে। দেশের মানুষ বিএনপিকে ক্ষমা করে নেই বলে তারা ক্রমান্বয়ে একটি জনবিচ্ছিন্ন দলে পরিণত হচ্ছে। মানুষ তাদের ক্ষমা করেনি বলেই এখনও বিএনপির অতীতের কৃত অপরাধের প্রায়শ্চিত্ত করছে।’

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code