কাবুলে বন্দুক হামলায় ২ নারী বিচারপতি নিহত

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১

কাবুলে বন্দুক হামলায় ২ নারী বিচারপতি নিহত

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে বন্দুকধারীর হামলায় সুপ্রিম কোর্টের দুই নারী বিচারপতি নিহত হয়েছেন। রোববার (১৭ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

তালেবান ও আফগান সরকারের মধ্যে শান্তি আলোচনা চলার পরও গত কয়েক  মাস ধরে আফগানিস্তানে সহিংসতার মাত্রা বেড়েছে। বিশেষ করে রাজধানী কাবুলে শীর্ষ রাজনীতিবিদ ও কর্মকর্তাদের ওপর হামলার  সংখ্যা বেড়েছে।

 

সুপ্রিম কোর্টের মুখপাত্র আহমাদ ফাহিম কাইউম জানান, আদালতের গাড়িতে করে বিচারপতিরা যখন তাদের কার্যালয়ে যাচ্ছিলেন তখন বন্দুক হামলার ঘটনা ঘটে।

 

Manual8 Ad Code

তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত আমরা আজকের হামলায় দুই নারী বিচারপতিকে হারিয়েছি। তাদের চালক আহত হয়েছে।’

 

Manual4 Ad Code

কাবুল পুলিশ হামলার সত্যতা নিশ্চিত করেছে।

 

এর আগে ২০১৭ সালে আফগানিস্তানের সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছিল। ওই হামলায় অন্তত ২০ জন নিহত ও ৪১ জন আহত হয়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code