ইরাকে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ২৮ জনের মৃত্যু

প্রকাশিত: ৩:০৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০২১

ইরাকে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ২৮ জনের মৃত্যু

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : জোড়া আত্মঘাতী বোমা বিস্ফোরণে কেঁপে উঠল ইরাকের রাজধানী বাগদাদ। বিস্ফোরণে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৭৩ জন।

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ইরাকের সিভিল ডিফেন্স ইউনিটের প্রধান মেজর জেনারেল কাদেম বোহান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

মধ্য বাগদাদে একটি বাণিজ্যিক কেন্দ্রে জোড়া বিস্ফোরণ হয় বৃহস্পতিবার। আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়েছে বলেই ইরাকি সংবাদমাধ্যমের দাবি। আহতদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। এলাকায় আরো বিস্ফোরণ হওয়ার আশঙ্কায় কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম বোমা হামলাকারী বাজারের ভেতর দ্রুত ঢুকে নিজেকে অসুস্থ বলে দাবি করেন যেন লোকজন তার কাছাকাছি জড়ো হয়। এর পরই তিনি বোমার বিস্ফোরণ ঘটান। লোকজন যখন প্রথম বোমায় আক্রান্তদের চারপাশে জড়ো হয়েছিল, তখন দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটান আরেক হামলাকারী।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code