বিশ্বে করোনায় মৃত্যু ২১ লাখ ৩৯ হাজার ছাড়ালো

প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১

বিশ্বে করোনায় মৃত্যু ২১ লাখ ৩৯ হাজার ছাড়ালো

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২১ লাখ ৩৯ হাজার ছাড়িয়ে গেছে। সেই সাথে শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ৯ কোটি ৯৬ লাখ ৭৫ হাজারে পৌঁছেছে।

 

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ২১ লাখ ৩৯ হাজার ১৮৩ জনে।

 

এছাড়া, ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ কোটি ৯৬ লাখ ৭৪ হাজার ৯৫১ জনে।

 

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

 

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ২ কোটি ৫২ লাখ ৭২ হাজার ৮১২ জন করোনায় আক্রান্ত এবং ৪ লাখ ২০ হাজার ৯৬৩ জন মৃত্যুবরণ করেছেন।

 

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

 

Manual2 Ad Code

দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত প্রায় ১ কোটি ৬ লাখ ৬৮ হাজার এবং মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার ৪৭০ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৮৮ লাখ ৭১ হাজারের অধিক এবং মৃত্যু হয়েছে ২ লাখ ১৭ হাজার ৬৬৪ জনের।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

এদিকে দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ৪১ জনে দাঁড়িয়েছে।

 

গত ২৪ ঘণ্টায় ৬০২ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী এই ভাইরাসে শনাক্ত হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হওয়ায় এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩২ হাজার ৪০১ জনে পৌঁছেছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪.০৬ শতাংশ।

 

স্বাস্থ্য অধিদপ্তর থেকে সোমবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৯১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ।

Manual8 Ad Code

 

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ৫৬৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৭৬ হাজার ৯৭৯ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমকি ৫৯ শতাংশ।

 

গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code