কাবা শরিফের ওপর চাঁদ দেখা যাবে কাল

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২১

কাবা শরিফের ওপর চাঁদ দেখা যাবে কাল

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সমগ্র মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন ও কিবলা পবিত্র কাবা শরিফ। প্রত্যেক মুসলমানের জীবনে সুপ্ত বাসনা থাকে বাইতুল্লাহ বা আল্লাহর ঘর (কাবা) জিয়ারাতের। কারণ এটি বাইতুল্লাহ বা আল্লাহ-তায়ালার ঘর। এ ঘরের দিকে মুখ করে সারা বিশ্বের সকল মুসলমান নামাজ আদায় করে থাকেন। হজ ও উমরাহ আদায়ের সময় হাজিরা এ ঘরকেই বারবার তাওয়াফ (প্রদক্ষিণ) করে হৃদয়কে প্রশান্ত করে থাকেন।

 

Manual2 Ad Code

আগামীকাল বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) এই কাবা শরিফের ঠিক ওপরে দেখা যাবে সবচেয়ে সুন্দরের প্রতীক চাঁদ। ওই দিন থাকবে চন্দ্র মাসের চৌদ্দতম দিন। চাঁদের আলোয় ঝলমল করবে কাবার প্রান্তরে।

 

অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স সোসাইটির প্রধান প্রকৌশলী মাজিদ আবু জাহরার উদ্ধৃতি দিয়ে সৌদি আরব-ভিত্তিক সংবাদমাধ্যম উর্দু নিউজ এ খবর নিশ্চিত করেছেন।

 

Manual3 Ad Code

সাবাক নিউজ জানিয়েছে, ২০২১ সালে সৌদি আরবে এটাই সর্বপ্রথম চাঞ্চল্যকর ঘটনা হিসেবে গণ্য হতে যাচ্ছে। কাবা প্রান্তরে চাঁদের কিরণ উপভোগ করার জন্য সৌদি আরবের সব শ্রেণি-পেশার মানুষ অনেক ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

Manual8 Ad Code

 

উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ নভেম্বর এবং একই বছর ২৪ ডিসেম্বরে একইভাবে চাঁদকে কাবা শরিফের উপরে দেখা গিয়েছিল। সর্বশেষ দেখা যায় ২০২০ সালের মার্চ মাসে। এভাবে প্রতি বছর কাবা ঘরের ওপর একবারই চাঁদ অবস্থান করে। যা মসজিদে হারামের ডান দিকে অবস্থান করে। সূত্র: সৌদি গ্যাজেট

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code