অং সান সু চি ও প্রেসিডেন্ট গ্রেপ্তার, মিয়ানমারে সামরিক শাসন জারি

প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২১

অং সান সু চি ও প্রেসিডেন্ট গ্রেপ্তার, মিয়ানমারে সামরিক শাসন জারি

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমার সেনাবাহিনী সেদেশের ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) নেত্রী অং সান সু চি ও সরকারের পদস্থ কয়েকজন কর্মকর্তাকে আটক এবং দেশটিতে সামরিক শাসন জারি করেছে।

 

Manual2 Ad Code

সোমবার (০১ ফেব্রুয়ারি) ভোররাতে সু চি’র পাশাপাশি মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্টসহ সরকারি দলের আরো কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে ধরে নিয়ে যায় সেনাবাহিনী। এসব আটকের কয়েক ঘণ্টার মধ্যে সারাদেশে এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

 

মিয়ানমারের সেনাবাহিনী বলেছে, তারা দেশের ক্ষমতা সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ মিন অং লাইং-এর কাছে হস্তান্তর করছে। রাজধানী নাই পি তাউ ও প্রধান শহর ইয়াঙ্গুনের রাজপথে সেনাবাহিনী টহল দিচ্ছে। কোনো কোনো সূত্র দেশটির রেডিও, টেলিভিশন ও ইন্টারনেট সংযোগ বন্ধ করে রাখা হয়েছে বলেও খবর দিয়েছে।

 

স্টেট কাউন্সিলরের পদে থাকা সু চি মূলত মিয়ানমারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতেন এবং এতদিন দেশটির সর্বোচ্চ নেতার পদে অধিষ্টিত ছিলেন। তার নেতৃত্বাধীন বেসামরিক সরকারের সঙ্গে সামরিক বাহিনীর সম্পর্কে টানাপড়েনের জের ধরে তাকে গ্রেফতার করা হলো।

 

গত নভেম্বরে মিয়ানমারে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে সরকার গঠনের মতো পর্যাপ্ত আসন পায় এনএলডি। কিন্তু সেনাবাহিনী নির্বাচনে কারচুপি হয়েছে বলে অভিযোগ তোলে। আজ (সোমবার) নবনির্বাচিত পার্লামেন্টের প্রথম অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও সেনাবাহিনী পার্লামেন্টের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে।

Manual5 Ad Code

 

এনএলডির মুখপাত্র মিয়ো নিউন্ট টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, দলের নেত্রী সুচি, প্রেসিডেন্ট উইট মিন্ট এবং অন্য নেতাদের সোমবার ভোররাতে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তিনি মিয়ানমারের জনগণকে এ ব্যাপারে তড়িঘড়ি প্রতিক্রিয়া না দেখিয়ে আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন।

 

২০১১ সাল পর্যন্ত মিয়ানমারে সামরিক শাসক ক্ষমতায় ছিল এবং তখন পর্যন্ত বহু বছর সু চি গৃহবন্দি ছিলেন।

 

এদিকে, অং সান সু চি ও প্রেসিডেন্টসহ বেশ কয়েকজন ক্ষমতাসীন মন্ত্রীকে আটকের পর মিয়ানমারের টিভি-ফোন-ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সোমবার ভোর থেকে দেশটিতে ইন্টারনেট, টেলিফোন সংযোগ এবং রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রচারও বন্ধ করে দেয়া হয়েছে।

 

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এমআরটিভি জানিয়েছে, কারিগরি সমস্যার কারণে তাদের সম্প্রচার বন্ধ রয়েছে।

 

Manual8 Ad Code

এএফপি জানিয়েছে, নেটব্লকস নামের এক নাগরিক সংগঠন বলছে, স্থানীয় সময় আজ ভোররাতে টেলিযোগাযোগ ব্যাহত হয়। মিয়ানমারের রাজধানী নেপিডোতে ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে সু চিকে আটকের অনেক খবর জানা যাচ্ছে না।

 

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code