বিশ্বে করোনায় প্রায় সাড়ে ২২ লাখ মানুষের মৃত্যু

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২১

বিশ্বে করোনায় প্রায় সাড়ে ২২ লাখ মানুষের মৃত্যু

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়েছেন বিশ্বের ১০ কোটি ৩৯ লাখ ২৯ হাজার ৬৮ জন মানুষ। এর মধ্যে মারা গেছেন ২২ লাখ ৪৭ হাজার ৬৫২ জন। আর স্বস্তির খবর এই যে, এ পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৭ কোটি ৫৭ লাখ ২৭ হাজার ৭০২ জন।

 

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।

Manual3 Ad Code

 

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৬৯ লাখ ১১ হাজার ৩৭৫ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৫৪ হাজার ২১৩ জনের। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৬৬ লাখ ২৯ হাজার ৫৩০ জন।

 

Manual1 Ad Code

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি সাত লাখ ৬৭ হাজার ২০৬ জন এবং মারা গেছেন এক লাখ ৫৪ হাজার ৫২২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক কোটি ৪ লাখ ৪৭ হাজার ৪৫০ জন।

Manual4 Ad Code

 

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখনো করোনায় আক্রান্ত হয়েছেন ৯২ লাখ ৩০ হাজার ১৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে দুই লাখ ২৫ হাজার ১৪৩ জনের। তবে ৮০ লাখ ৭৭ হাজার ৯৬৭ জন সুস্থ হয়েছেন।

 

আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ আর মৃত্যুর দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে। দেশটিতে এখনো করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ লাখ ৬৮ হাজার ৮৭ জন। ভাইরাসটিতে মারা গেছে ৭৩ হাজার ৬১৯ জন। এরই মধ্যে ৩৩ লাখ ১৮ হাজার ১৭৩ জন করোনা থেকে আরোগ্য লাভ করেছেন।

 

আক্রান্তে পঞ্চম ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৮ লাখ ৩৫ হাজার ৭৮৩ জন। এর মধ্যে মারা গেছে এক লাখ ৬ হাজার ৫৬৪ জন।

 

উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।

Manual4 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code