সিলেট জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি

প্রকাশিত: ১:৫৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২১

সিলেট জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ আড়াই বছর পর অনুমোদন করা হলো সিলেট জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি।

Manual6 Ad Code

 

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৩২১ সদস্যের জেলা কমিটি অনুমোদন করা হয়।

Manual4 Ad Code

 

এর আগে বিগত ২০১৮ সালের ১৩ জুন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। এরপর দীর্ঘ আড়াই বছর পূর্ণাঙ্গ কমিটির অপেক্ষায় থেকেছে সিলেট ছাত্রদলের নেতাকর্মীরা। সর্বশেষ মঙ্গলবার রাতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে সে প্রতীক্ষার অবসান ঘটলো।

Manual2 Ad Code

 

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় নেতাদের কাছে জমা দেয়া হয়। ২২ অক্টোবর রাতে কমিটির খসড়া তালিকা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা ওমর ফারুক কাওছারের কাছে জমা দেন সিলেটের দায়িত্বশীলরা।

 

সেই খসড়া জমা দেয়ার তিন মাস পর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিলো কেন্দ্রীয় কমিটি।

 

জেলা কমিটির পূর্ণাঙ্গ তালিকা : 

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code