এরশাদের জন্মদিনে ৮ বিভাগে পল্লীবন্ধু পদক দেবে জাপা

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১

এরশাদের জন্মদিনে ৮ বিভাগে পল্লীবন্ধু পদক দেবে জাপা

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক : জাতীয় পার্টির প্রতিষ্ঠা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে পল্লীবন্ধু পদক দেওয়া হবে। সাহিত্য, ক্রীড়া, স্বাস্থ্য, সঙ্গীত, শিক্ষা, কৃষি সাংবাদিকতা, শিল্প ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এই আট বিভাগে পল্লীবন্ধু পদক-২০২১ দেওয়া হবে।

 

Manual1 Ad Code

শনিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত হয়।

 

Manual5 Ad Code

সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতীকে আহবায়ক ও সাবেক সচিব এম.এম. নিয়াজ উদ্দিনকে সদস্য সচিব করে পল্লীবন্ধু পদক ২০২১ কমিটি গঠন করা হয়েছে। কমিটির যুগ্ম আহবায়ক হচ্ছেন প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, এটিইউ তাজ রহমান, সোলায়মান আলম শেঠ, শফিকুল ইসলাম সেন্টু, এডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া ও লিয়াকত হোসেন খোকা।

 

কমিটির সদস্যরা হচ্ছেন- জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা মাহমুদুর রহমান, জহিরুল আলম রুবেল, হেনা খান পন্নি, ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ, তারেক এ আদেল, যুগ্ম মহাসচিব বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাখন সরকার, দফতর সম্পাদক সুলতান মাহমুদ এবং কেন্দ্রীয় সদস্য মো. নাজমুল খান।

 

Manual1 Ad Code

প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়কে আহবায়ক, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়াকে যুগ্ম আহবায়ক ও মো. নাজমুল খানকে সদস্য সচিব করে ম্যাগাজিন সাব-কমিটি গঠন করা হয়েছে।

 

প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনকে আহবায়ক, ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদকে যুগ্ম আহবায়ক এবং তারেক এ আদেলকে সদস্য সচিব করে অর্থ-সাব কমিটি গঠন করা হয়েছে।

 

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code