শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২১

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : জাপানে শক্তিশালী ভূকম্পন অনুভুত হয়েছে। রাজধানী টোকিওর কাছাকাছি ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভুত হয়।

 

Manual8 Ad Code

জার্মান বার্তা সংস্থা ডয়েচে ভেলে জানায়, শনিবার (১৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলে এ ভূমিকম্পের ঘটনা ঘটেছে ।

 

Manual3 Ad Code

জাপানের মেট্রোলজিক্যাল এজেন্সি জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল টোকিও থেকে ৩০৬ কিলোমিটার উত্তরপূর্বে ফুকুসিমা প্রদেশে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬০ কিলোমিটার। দেশটির সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনও তথ্য নেই এবং সুনামির কোনও আশঙ্কা নেই।

Manual6 Ad Code

 

২০১১ সালের মার্চ মাসে, ফুকুশিমা এবং জাপানের উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য অঞ্চলগুলি ৯-মাত্রার ভূমিকম্প এবং সুনামির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এতে ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় বন্যায় প্রায় ১৯ হাজার মানুষ মারা যায়।

Manual3 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code